Monday, April 6, 2026

ওড়িশার কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদের সহকারী কোচ?

Date:

Share post:

গতকাল এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন না নওরেম মহেশ, সৌভিক চক্রবর্তী, নন্দকুমারা। এদেরকে বাদ দিয়েই দল নামিয়েছিল লাল-হলুদ। ওড়িশাড় বিরুদ্ধে কেন এই ফুটবলারদের বাদ রেখে দল সাজালেন কার্লোস কুয়াদ্রাত? তা নিয়ে মুখ খুললেন দলের সহকারী কোচ বিনু জর্জ। ম্যাচ শেষে জানালেন পরিকল্পনা অনুযায়ী দল নেমেছিল ওড়িশার বিরুদ্ধে।

এই নিয়ে বিনু জর্জ বলেন, “ তিনদিন আগে চেন্নাইয়ানের বিরুদ্ধে আমাদের একটা কঠিন ম্যাচ খেলতে হয়েছে। সেদিন যারা খেলেনি, তাদের এই ম্যাচে নামানোর পরিকল্পনা ছিল আমাদের। তা-ও আমরা ওড়িশার থেকে গোলের বেশি সুযোগ তৈরি করেছি। পর পর ম্যাচ খেলা আইএসএলের নিয়মের মধ্যেই পড়ে। সেটা মেনেই খেলতে হবে। কিছু করার নেই।’’

এদিকে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ হারলেও তা নিয়ে বেশি ভাবছেন না বিনু জর্জ। জানালেন , কুয়াদ্রাতের পরামর্শ মতোই দায়িত্ব পালন করেছেন তিনি। এই নিয়ে বিনু জর্জ বলেন, “ এই হারকে আমরা নেতিবাচক ভাবে দেখছি না। আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে। যেমন বিষ্ণু। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়ায় ওর আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়ে গিয়েছিল। আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি।”

আরও পড়ুন- জাতীয় শিবিরে ‘না’ বজরং-এর, কিন্তু কেন ?


Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...