Saturday, June 13, 2026

প্রার্থী হওয়া নিয়ে সংশয়ে সৌগত রায়! দলের সিদ্ধান্তেই আস্থা

Date:

Share post:

তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে সম্প্রতি বেশ কিছু সাংসদ সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে জয়ের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল সাংসদ সৌগত রায়ের। দমদম কেন্দ্রের সাংসদ দলীয় একটি অনুষ্ঠানে প্রার্থী হওয়া ও জয় নিয়ে সংশয় প্রকাশ করলেন। যদিও এনিয়ে রাজনীতি করার কিছু নেই বলেই দাবি তাঁর।

তিনবারের দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়কে এবারের নির্বাচনে আদৌ প্রার্থী করা হবে কী না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন দলেরই অনেকে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত সেই জল্পনা উস্কে উঠছে। এবার সাংসদ নিজেই সেই জল্পনা বাড়ালেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন দল কাকে এই কেন্দ্রে মনোনয়ন দেবে তাঁর জানা নেই। মনোনয়ন পেলে তিনি জিতবেন কী না সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন।

লোকসভায় কোন কেন্দ্রে তৃণমূলের কে প্রার্থী হবেন পুরোটাই রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত। এ নিয়ে জেলা স্তরে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী কারা হচ্ছেন তা বোঝা আদৌ সম্ভব না। সেই কথা মাথায় রেখেই নিজের প্রার্থী পদ নিয়ে যাতে কোনও জল্পনা না হয়, তাই আগে থেকেই বিষয়টি উচ্চতর নেতৃত্বের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...