Saturday, April 4, 2026

১০ মার্চ কি হচ্ছে ডার্বি ? এলো বড় আপডেট

Date:

Share post:

১০ মার্চ কি হচ্ছে ডার্বি ? ১০ মার্চ ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ। জানা যাচ্ছে পুলিশি নিরাপত্তার কারণে ১০ মার্চ হচ্ছে না আইএসএল-এর ফিরতি ডার্বি। ১০ মার্চ রয়েছে তৃনমূলের ব্রিগেড। নিরাপত্তা জনিত সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে কবে এই ফিরতি ডার্বি আয়োজন করা হবে তা এখনও জানানো হয়নি। জানা যাচ্ছে, বিধাননগর পুলিশ কমিশনারেট পরিস্কার জানিয়ে দিয়েছে, ডার্বি ম্যাচ যুবভারতীতে আয়োজন করা সম্ভব নয় ১০ মার্চ ।

মোহনবাগান সুপার জায়েন্টের দায়িত্ব ছিল আগের ডার্বি আয়োজনের। এবার ডার্বি আয়োজন করবে ইস্টবেঙ্গল। তবে ১০ মার্চের জায়গায় পরে ডার্বি হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে লাল-হলুদই। মর্যাদার এই লড়াইয়ে চোট পাওয়া ফুটবলাররা ফিরে আসবেন। ইতিমধ্যেই কলকাতায় এসে রিহ্যাব শুরু করে দিয়েছেন জর্ডন এলসে। মাঝমাঠে তাঁর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে। ফলে ডার্বি ম্যাচে তাঁকে পেয়ে গেলে আরও শক্তিশালি হবে দল।

শুধু তাই নয়, ফেলিসিও ফোর্বস, ভিক্টর ভাসকেজ পুরোপুরি ফিট হতে পারেননি। এই দুই ফুটবলার ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় পেয়ে যাবেন। সেক্ষেত্রে আরও ভাল হবে লাল-হলুদের জন্য।

যদিও, সূত্রের খবর ক্রীড়ামন্ত্রক চেয়েছিল, ১০ মার্চই ডার্বি করতে। সকালে সভা থাকলেও, সন্ধ্যা সাড়ে সাতটায় ডার্বি আয়োজন হলে সমস্যা হবে না বলেই জানিয়েছিলেন তাঁরা। তবে পুলিশের যুক্তি, ওইদিন যুবভারতীতে আসবেন প্রচুর মানুষ। বড় কোনও রাজনৈতিক সভা হলে, স্টেডিয়ামে অনেকের থাকার ব্যবস্থা করা হয়। সেই কারণে এত লোককে সামাল দেওয়া মুশকিল হতে পারে। ঘটে যেতে পারে কোনও অপ্রীতিকর পরিস্থিতি। আর তা এড়াতেই এবার ডার্বি পিছিয়ে দেওয়ার কথা জনান হল।

এবারের আইএসএল-এ বেশ কঠিন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল। ম্যাচ হেরে, ড্র করে সুপার সিক্সের লড়াই কঠিন করে ফেলছে লাল-হলুদ। অন্যদিকে মোহনবাগান চাইছে শীর্ষস্থানে পৌঁছে যেতে। আবার সুপার কাপের ডার্বি হারের বদলাও মাথায় ঘুরছে তাদের। ফলে ডার্বি যেদিনই হোক দারুণ লড়াই দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।

আরও পড়ুন- আজ মোহনবাগানের সামনে জামশেদপুর, ঘরের মাঠে জয় লক্ষ্য হাবাসের

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...