Monday, April 6, 2026

ঝাড়খণ্ডে বিদেশিনীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৩

Date:

Share post:

ঝাড়খণ্ডের দুমকা জেলায় (Dumka District, Jharkhand) ৪৫ বছর বয়সি স্প্যানিশ মহিলাকে গণধর্ষণ (Gang Rape)! সূত্রের খবর বিদেশিনী স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। স্বামী বাধা দিতে গেলে তাঁকে মেরে মহিলাকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। হাঁসডিহা থানার কুরুমাহাট এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে।

দুমকার এসপি জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১০টা থেকে রাত ১১টার মধ্য়েই এই ঘটনা হয়। ওই মহিলা একটি পুলিশ ভ্যানকে দাঁড় করিয়ে সাহায্য চান। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন, ছড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। শারীরিক পরীক্ষার পর তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।


Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...