Friday, April 17, 2026

কৃষ্ণনগরে ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

লোকসভার আগে দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচির পাশাপাশি দলীয় সমাবেশ করছেন তিনি। গতকাল, শুক্রবার আরামবাগের সরকারি কর্মসূচি থেকে বাংলার জন্য বিভিন্ন প্রকল্পে ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেন। আজ শনিবার দ্বিতীয় দিন কৃষ্ণনগর থেকে ১৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করকেন। সবমিলিয়ে দুদিনে মোট ২২ হাজার প্রকল্পের উদ্বোধন করলেন। এদিন সকালে সরকারি প্রকল্পের উদ্বোধনের পর মোদি বলেন, “বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে।”

শুক্রবার আরামবাগের কর্মসূচি সেরে রাতে কলকাতার রাভবনে ছিলেন তিনি। সেখান থেকে সেনা বাহিনীর বিশেষ বিমানে কৃষ্ণনগর আসেন প্রধান মন্ত্রী। সকাল ১০.৪০ মিনিটে কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মোদি। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ আরও অনেকে।

যে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন মোদি, তা বাংলায় পড়ে শোনান শান্তনু ঠাকুর। মোট ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। তার মধ্যে আছে, ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইন।

এরপর সরকারি সভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হুড খোলা গাড়িতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় জনসভায় যোগ দেন মোদি। হুড খোলা গাড়িতে মোদির সঙ্গে ছিলেন ছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

 

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...