Monday, April 13, 2026

ইউক্রেনে সেনা পাঠালে বিপদ! পশ্চিমের দেশগুলিকে পরমাণু হামলার হুঁশিয়ারি পুতিনের

Date:

Share post:

ফের পশ্চিমের দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি সাফ জানান, ইউক্রেন যুদ্ধে পশ্চিমিরা সেনা পাঠালে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হবে। পাশাপাশি পার্লামেন্ট এবং দেশের অভিজাতদের সম্বোধন করে পুতিন বলেছেন, “পশ্চিমিরা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমিদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে সেটা তারা এখনও ভাবতে পারছে না।”

যদিও পুতিনের এই হুমকিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা। বরং পুতিনকে দায়িত্বজ্ঞানহীন বলে পাল্টা বিঁধেছে মার্কিন মুলুক। পুতিন যে হুমকি দিয়েছে, তেমন কিছু ঘটনার আশঙ্কাও নেই বলে আশ্বস্ত করেছে আমেরিকা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাশিয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময়েই পশ্চিমী শক্তিগুলির উদ্দেশে এই পরমানু হুমকি ছুড়ে দেন পুতিন। যদি কোনও দেশ রাশিয়ার ইউক্রেন আগ্রাসন ঠেকাতে সেনা পাঠায়, তাহলে ‘ভয়ঙ্কর পরিণামের’ বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন পুতিন।

ইউক্রেনে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সেনা পাঠানোর বিষয়ে গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একটি প্রস্তাব দিয়েছিলেন। যা আমেরিকা, জার্মানি, ব্রিটেন এবং অন্য সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করেছে। ম্যাক্রোঁর ওই প্রস্তাবকে ইঙ্গিত দিয়েই তিনি এই হুঁশিয়ারি দেন। পুতিন বলেছেন, “পশ্চিমি দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে আমাদেরও অস্ত্র আছে, যা তাদের ভূখণ্ডে আঘাত হানতে পারে।

বলে রাখা ভালো, রাশিয়াতে (Russia) ১৫-১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে পুতিনের জয় সুনিশ্চিত। এতে তিনি আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এমন নির্বাচনের আগে ভাষণ দিতে এসে তিনি রাশিয়ার আধুনিক পারমাণবিক অস্ত্রাগার নিয়ে রীতিমতো হুমকি দিলেন পশ্চিমের দেশগুলোকে।

পুতিন এর আগেও ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর পুতিন এদিন পশ্চিমি রাজনীতিকদের ইতিহাসে ফিরে তাকানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলার এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের ব্যর্থ রাশিয়া আক্রমণের ইতিহাসও তুলে ধরেছেন। তিনি বলেছেন, “এখন রাশিয়া আক্রমণ করতে এলে হিটলার-নেপোলিয়নের চেয়েও খারাপ পরিণতি হবে পশ্চিমিদের।”

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...