Friday, June 19, 2026

আজ কলকাতায় নির্বাচন কমিশনের বৈঠক বাতিল!

Date:

Share post:

নির্ধারিত সূচি মেনে রবিবার কলকাতায় নির্বাচন কমিশনের বৈঠক (Election Commission Meeting) হলো না। কমিশনার শহরে উপস্থিত থাকা সত্ত্বেও বৈঠক বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এদিন বিকেলেই দিল্লি থেকে রাজ্যে আসে নির্বাচন কমিশনের (National Election Commission) ফুল বেঞ্চ। ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা (Dharmendra Sharma) ও নীতেশ ভ্যাস । রাতে আসেন অরুণ গোয়েল এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)। কিন্তু তা সত্ত্বেও আজকের মিটিং বাতিল করা হয়। সূত্রের খবর সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের (Chief Electoral Officer of West Bengal Aariz Aftab) সঙ্গে প্রাথমিক আলোচনায় বসবেন কমিশনের সদস্যরা। সেই সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে যোগ দেবেন রাজ্যের নিযুক্ত নোডাল অফিসার আনন্দ কুমার। লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হবে তাই নিয়ে বিশদে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত একাধিক বিষয়ে বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

 


Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...