Friday, June 19, 2026

আইপিএল শুরুর আগেই ধাক্কা গুজরাত শিবিরে, দুর্ঘটনার কবলে শুভমনের এই সতীর্থ

Date:

Share post:

এই মাসের শেষের দিক থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। তবে তার আগে বড় ধাক্কা গুজরাত টাইটান্স শিবিরে। দুর্ঘটনার কবলে গুজরাত ক্রিকেটার রবিন মিঞ্জ। এমনটাই জানান রবিনের বাবা ফ্রান্সিস মিঞ্জ। তিনি জানান, ঝাড়খণ্ডের রবিন একটি সুপার বাইক চালাচ্ছিলেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মোটরবাইককে ধাক্কা মারেন।

ফ্রান্সিস জানান, নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাইককে ধাক্কা মারে রবিন। তবে চোট খুব গুরুতর নয়। আপাতত হাসপাতালে ওর চিকিৎসা চলছে। ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় সুপার বাইকটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ডান হাঁটুতে চোট পান রবিন। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। তার আগে দুর্ঘটনার কবলে পড়ায় খানিকটা হলেও চিন্তায় গুজরাট ফ্র্যাঞ্চাইজি। কারণ ঝাড়খণ্ডের জুনিয়র টিমের হয়ে মারকাটারি ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই লাইমলাইটে এসেছে রবিনের নাম। তবে চোট তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন রবিনের বাবা। সেক্ষেত্রে আইপিএলের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। গত বছরের নিলামে গুজরাত ৩.৬০ কোটি টাকায় কিনেছে রবিনকে। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স দেখেই এত দাম দিয়ে কেনা হয়েছে।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে ক্রীকেটপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুন- ‘জেতার জন্য বড় নামের দরকার নেই’, ফের নাম না করে কোহলি-রাহুলদের খোঁচা গাভাস্করের

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...