Friday, May 22, 2026

আজকের দিনে কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক

Date:

Share post:

১৮৩৯

জামশেদজি টাটা

(১৮৯৩-১৯০৪) এদিন ব্রিটিশ ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। শিল্পপতি। টাটার সাফল্যের তালিকা দীর্ঘ— নুন থেকে শুরু করে সফটঅয়্যার৷ পৃথিবীর সব থেকে বড় দানবীর মানুষ৷ জামশেদজি টাটা তাঁর দুই-তৃতীয়াংশ সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়েছিলেন৷ সেই ট্রাস্ট শিক্ষা ও স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে কাজ করছে৷ জওহরলাল নেহরু বলেছিলেন, ‘‘যখন আপনাকে কর্মে নেতৃত্ব দিতে হবে, ধারণাগুলিতে— এমন একটি সীসা যা মতের আবহাওয়ার সাথে খাপ খায় না— এটি সত্য সাহস, শারীরিক বা মানসিক বা আধ্যাত্মিক, আপনি যা পছন্দ করেন তা বলুন এবং জামশেদজি টাটা এই ধরনের সাহস ও দৃষ্টি দেখিয়েছিলেন। এটা ঠিক যে আমাদের তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং আধুনিক ভারতের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে তাঁকে স্মরণ করা উচিত।”

১৮৯৯

তুলসী চক্রবর্তী (১৮৯৯-১৯৬১) এদিন জন্মগ্রহণ করেন। তিনশোর বেশি বাংলা ছবি এবং কুড়ির বেশি হিন্দি ছবির অসামান্য চরিত্রাভিনেতা। প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সত্যজিৎ রায়, ছবি বিশ্বাস, উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও কত গুণী মানুষ। সত্যজিৎ রায় বলেছিলেন, ‘তুলসী চক্রবর্তীর অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না। তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন।’ সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে বই লিখেছিলেন অ্যান্ড্রু রবিনসন। সত্যজিৎ রায় পরিচালিত ‘পরশ পাথর’ ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাঁর মূল্যায়ন— ‘চক্রবর্তী রিকলস চ্যাপলিন টু হিজ বেস্ট।’ এত-এত উঁচুদরের মন্তব্যের পরেও অর্থকষ্টময়, নগণ্য জীবনযাপন করেছেন তিনি। ট্রামে-বাসে হাওড়া-টালিগঞ্জ করেছেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী ঊষারানি দেবীকে কার্যত ভিক্ষে করে বেড়াতে হয়েছে আমৃত্যু।

১৮৪৭
আলেকজান্ডার গ্রাহাম বেল
(১৮৪৭-১৯২২) এদিন জন্মগ্রহণ করেন। বিজ্ঞানী ও আবিষ্কারক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। তাঁকে ‘দ্য ফাদার অফ দ্য ডিফ’ নামে ডাকা হত।

 

১৭০৭

আওরঙ্গজেব
(১৬১৮-১৭০৭) এদিন আহমেদনগরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ষষ্ঠ মুঘলসম্রাট আওরঙ্গজেব জীবনের শেষ দিনগুলোতে টুপি সেলাই করে অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ থেকে নিজের সমাধির জন্য মূল্য পরিশোধ করেন। এতে খরচ হয় মাত্র ১৪ টাকা ১২ আনা। আওরঙ্গজেব তাঁর সমাধিস্থলকে জাঁকজমকপূর্ণ করার বিরোধী ছিলেন এবং তাঁর ইচ্ছা অনুযায়ী সমাধিস্থলকে খুবই সাধারণভাবে তৈরি করা হয়।

১৫৭৫ মোগল ও আফগানদের মধ্যে তুকারয়ের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পর আফগানরা ওড়িশার কটকের দিকে পিছু হটে। মোগলরা তৎকালীন বাংলার আফগান রাজধানী তান্ডা দখল করে নেয়। মুনিম খান তান্ডা থেকে গৌড়ে রাজধানী সরিয়ে নেন। কটকের সন্ধিতে দাউদ খান বাংলা ও বিহারকে মোগলদের কাছে ছেড়ে দেন এবং নিজে ওড়িশায় রয়ে যান। ৬ মাস পর প্লেগ ছড়িয়ে পড়লে মুনিম খান অক্টোবরে মৃত্যুবরণ করেন।

১৯৯১

লস এঞ্জেলেসের পুলিশ অফিসাররা মার্কিন বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ রডনি কিং-এর গাড়ি তাড়া করে এবং তাঁকে পিটিয়ে মেরে ফেলে। ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও অভিযুক্ত পুলিশ আধিকারিকেরা ১৯৯২-এ ছাড়া পেয়ে যান। এর ফলে শহর জুড়ে দাঙ্গা বেধে যায়।

 

 

 

Related articles

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...