Thursday, March 26, 2026

স্বাস্থ্য সাথী কার্ডের বেনিয়ম রুখতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেবে রাজ্য সরকার!

Date:

Share post:

রাজ্যের মানুষকে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা (Health Facility) দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) চালু করেছেন। কিন্তু বেশ কিছু জায়গায় এই কার্ড ব্যবহার করে বেনিয়ামের অভিযোগ উঠেছে। এবার এই সমস্যা মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সূত্রের খবর স্বাস্থ্য সাথী কার্ডের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তার উপর নজরদারি চালাতে এবার AI প্রযুক্তি ব্যবহার করতে চায় স্বাস্থ্য দফতর (Health Department)।

সূত্রের খবর কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়ো রিপোর্ট ও জাল কাগজপত্র তৈরি করলে তা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে তৎক্ষণাৎ হাতে নাতে ধরা পড়বে। স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে সামান্য অসুস্থতা নিয়েও নামিদামি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে অনেক সময় রোগীর ছুটি হয়ে যাওয়ার পরও খাতায়-কলমে তাঁদের ভর্তির সময়সীমা বেশি দেখানো হয়।। ফটোশপের সাহায্য নিয়ে ভুয়ো রিপোর্ট তৈরি হয় বলে অভিযোগ। AI প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসাথী প্রকল্পে অপারেশন করা সাড়ে সাত হাজার চিকিৎসকের উপর নজরদারি রাখতে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে। কে, কবে কোন রোগীর অপারেশন করলেন বা করবেন, তার বিস্তারিত তথ্য এই অ্যাপে তুলতে হবে সংশ্লিষ্ট চিকিৎসককে। এতদিন পর্যন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আটকাতে এ ধরনের সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন বলি মনে করছেন অনেক।

 


Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...