Monday, March 16, 2026

মানুষ একদিন জবাব দেবে: নন্দীগ্রামের মামলা নিয়ে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নন্দীগ্রামে লোডশেডিং-এর আড়ালে জিতেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই অভিযোগ তৃণমূলের। ওই রায়ের ফল নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সোমবার, তমলুকে প্রশাসনিক পরিষেবা প্রদান ও জনসভা থেকে সেই প্রসঙ্গ তুলে প্রবল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন ফলাফলের বিষয় নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সেই কারণে এই বিষয়ে রাজ্য–রাজনীতিতে চর্চা কম। তবে লোকসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”নন্দীগ্রামের কেস বিচারাধীন আছে। আড়াই বছর হয়ে গেল। এর উত্তর মানুষ দেবে। কোটি কোটি টাকা পুড়েছে পকেটে। অন্যকে চোর বলছে। পকেটমার নিজে চিৎকার করে।”

আরও খবর: “রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা”: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কল্যাণের

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা নির্বাচনের গণনায় প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জয়ী হয়েছেন বলে জানানো হয়। তারপরই গণনাকেন্দ্র লোডশেডিং। ফের গণনা হয়। জয়ী হন বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তার বিরোধিতা করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবার এই বিষয়ে নিয়েই মমতা বলেন, ”নন্দীগ্রামের কেসটা এখনও বিচারাধীন আছে। আড়াই বছর কোর্টে কেস পড়ে আছে। কী হয়েছে না হয়েছে তার উত্তর তো মানুষ একদিন দেবেই। মানুষ একদিন জবাব দেবে।”




spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...