Monday, April 6, 2026

“রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা”: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কল্যাণের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের সিদ্ধান্তে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। তিনি যে রাজনীতিতে নামছেন, এ কথা তিনি জানিয়েছেন। তবে, কোন দলের হয়ে কাজ করবেন তিনি সেটা নিশ্চিত করে বলেননি। পাশাপাশি কোনও দলে যোগ দিলে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে ‘তিনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই হারবেন’ এমনই মন্তব্য তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

উল্লেখ্য, রবিবারই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী মঙ্গলবার বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এরপরই জল্পনা ছড়িয়েছে, কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি?

এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া আক্রমণ তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলার কোন্নগরের ব্রিগেডে ‘জনগর্জন সমাবেশ’-এর সমর্থনে তৃণমূলের পথসভায় অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে।’ ২০১৪ থেকে ২০২৪ সালে নরেন্দ্র মোদির জামানায় বিচার ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে। নিজেদের কাজে লাগিয়েছে। একজন ভারতের প্রধান বিচারপতি বড় বড় মামলা শোনার পর রাজ্যসভার এমপি হয়ে যায়। আবার কেউ রাজ্যপাল হয়ে যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে লোকসভার এমপি করার স্বপ্ন দেখাচ্ছে। তিনি বলেন, ‘রাজনীতি অত সহজ নয়। এতদিন ওই পদে বসে অপব্যবহার করেছ। এসো এবার রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা।’

তবে এখানেই শেষ নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি প্রথম থেকে বলেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। আজ প্রমান হল। এর আগে শুভেন্দু-রাজীবরা যখন বিজেপিতে যায়, আমি আট মাস আগে বলে দিয়েছিলাম। ’সাংসদ আরও বলেন, ‘বাংলা নয় ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক উনি। ওনার মত লোকের জন্য বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ভক্তি হারাচ্ছে মানুষ।’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...