Thursday, March 19, 2026

বেতনের পর এবার বাড়ল রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসও

Date:

Share post:

প্রতিশ্রুতি মতো রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। এর ফলে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাসের পরিমাণ সমান হল।

বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। তার পরিমাণ ২০০০ থেকে বেড়ে হলো ৫৩০০। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী হবে ২২- ২৩ সালের আর্থিক বছর থেকে। কলকাতা ও রাজ্য পুলিশ এর সিভিক ভলান্টিয়ার্স এই সুবিধা পাবে। জেলার সিভিক ভলান্টিয়াররা যে ৩৩০০ টাকা বাড়তি পাবেন সেই টাকা দেওয়া হবে অ্যাডহক বোনাসের প্রেক্ষিতে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা এতদিন এই অ্যাডহক বোনাস হিসাবে বছরে ২০০০ টাকা পেতেন। অন্যদিকে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়াররা একই ক্ষেত্রে বার্ষিক ৫৩০০ টাকা বোনাস পেতেন।

২০২৪-২৫ রাজ্য বাজেটের ঘোষণা মত সিভিক ভলান্টিয়ারদের বেতন এ মাস থেকেই এক হাজার টাকা করে বাড়ছে। রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি ভিলেজ পুলিশ বাহিনীর স্বেচ্ছাসেবকরাও এই বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। চলতি মাস থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে বলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। এজন্য রাজ্য বাজেটে ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...