Monday, April 6, 2026

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

সন্দেশখালির ঘটনায় দুটি থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই তদন্তভার সিবিআই-এর হাতে সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সঙ্গে রাজ্য পুলিশ ও সিবিআই-এর যৌথ সিট গঠনের সিদ্ধান্তকে বাতিল করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকেও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার বিকাল ৪.৩০-এর মধ্যে ন্যাজাট থানায় দায়ের হওয়া দুটি মামলা ও বনগাঁ থানায় দায়ের হওয়া একটি মামলা সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্তর দেওয়া সিট গঠনের নির্দেশও খারিজ করে দেয় আদালত।

তবে আদালতের এই নির্দেশের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজ ও ফলাফলের ওপর সন্দেহ প্রকাশ করে তৃণমূল। রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করার পরে তাদের কর্মদক্ষতার ওপর সন্দেহ থাকে না বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। সেই সঙ্গে কেন্দ্র সরকারের নির্দেশে চলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি নির্বাচনের আগে ইস্যু জিইয়ে রাখতে কেন্দ্রের নির্দেশে সন্দেশখালিতে কাজ করবে সিবিআই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...