Friday, April 3, 2026

এবার শ্রেয়স-ঈশানকে নিয়ে মুখ খুললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটের অবহেলা মেনে নিতে পারছেন না তিনি

Date:

Share post:

এবার শ্রেয়স আইয়র-ঈশান কিষাণদের নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার। সম্প্রতি বিসিসিআই-এর বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়স এবং ঈশানকে। বোর্ডের কথা না শোনার জন্য বার্ষিক চুক্তি থেকে ছেঁটে ফেলা হয় তাদের। বোর্ডের পক্ষ থেকে তাদের রঞ্জিট্রফি খেলতে বলা হলেও, ঈশান-শ্রেয়স তা করেননি তাঁরা। আর এই নিয়ে এবার মুখ খুললেন প্রবীণ কুমার। বললেন, টাকা কামাতে তো কোনও বাধা নেই। তাহলে ঘরোয়া ক্রিকেটের প্রতি এত অনীহা কেন?

এই নিয়ে এক সাক্ষাতকারে প্রবীণ বলেন , “ টাকা কামাও না, কে বারণ করেছে? অর্থ উপার্জন করা অবশ্যই দরকার। কিন্তু তারজন্য ঘরোয়া ক্রিকেটকে অবহেলা কেন? জাতীয় ক্রিকেট খেলতে অনীহা কেন? আসলে এই ভাবনাটাই এখন ক্রিকেটারদের মাথায় ঢুকে গিয়েছে, এখন একমাস বিশ্রাম নিয়ে তারপরে আইপিএল । কারণ এতগুলো টাকার লোভ ছাড়া যায় না।” তবে আইপিএল খেলাকে মোটেই দোষের বলে মনে করছেন না প্রবীণ। তাঁর মতে, অর্থ উপার্জন করা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার জন্য ঘরোয়া ক্রিকেটকে অবহেলা করা একেবারেই ঠিক নয়। কিন্তু যা হচ্ছে সেটা মোটেও ঠিক নয়।

ঘরোয়া ক্রিকেটে না খেলে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন ঈশান। অপরদিকে রঞ্জি খেলতে না চেয়ে পিঠে ব্যথার ভুয়ো তথ্য দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তার পরেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে দুই ক্রিকেটারকে।

আরও পড়ুন- কাটল জট, ব্রিগেডের দিনই হচ্ছে ডার্বি, কখন মুখোমুখি হচ্ছে ইস্ট-মোহন ?

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...