Wednesday, March 11, 2026

ভোট বড় বালাই! লোকসভার আগেই গঙ্গার নীচে মেট্রোর উদ্বোধন মোদির, চালু আরও দুই লাইন

Date:

Share post:

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন‌ (Loksabha Election)। আর চলতি নির্বাচনকে সামনে রেখেই বাংলায় বিজেপির (BJP) ভিত আরও শক্তপোক্ত করতে উঠেপড়ে লেগেছে বিজেপির হাইকম্যান্ড। এমনি সময়ে বাংলায় দেখা না গেলেও ভোটের বাদ্যি বাজতেই একেবারে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে ডবল ইঞ্জিন সরকার‌। এমন আবহে লোকসভার আগে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর (Under Water Metro) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার এসপ্ল্যানেড (Esplanade) থেকে হাওড়া রুটের (Howrah) ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে লোকসভার মুখে মোদির এমন পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে মোদির এই ডেলি প্যাসেঞ্জারির কটাক্ষ করা হয়েছে।

বুধবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলার মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি আরও পাঁচটি প্রকল্পেরও উদ্বোধন করলেন তিনি। এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হল। এদিন গঙ্গার তলা থেকে মেট্রোয় ওঠার পরিকল্পনা ছিল মোদির। তবে প্রথমে সেই কর্মসূচি বাতিল করা হলেও, পরে স্কুল পড়ুয়াদের সঙ্গেই গঙ্গার নীচ থেকে মেট্রোয় সফর করেন প্রধানমন্ত্রী। এদিনের যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও সারেন তিনি। পাশাপাশি মেট্রো আধিকারিকদের সঙ্গে কথোপকথনও হয় তাঁর।

তবে এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধনের পাশাপাশি কলকাতায় আরও দু’টি মেট্রো প্রকল্পের উদ্বোধনও করলেন তিনি। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হল। একই সঙ্গে দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জমে ওঠে জনতার ভিড়। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখেন মোদি। সকলের উদ্দেশে হাতওঁ নাড়ান।

 

 

 

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...