Tuesday, March 17, 2026

ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন করবে পাক ক্রিকেটাররা

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি সম্প্রতি অভিনব একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মাত্র কয়েকদিনের মধ্যেই মেন ইন গ্রিনের খোলনলচে একবারে বদলে দেওয়ার পণ নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত এই সভাপতি। তিনি মনে করেন, পাকিস্তান ক্রিকেটের উন্নতিসাধন করতে হলে, দলের ক্রিকেটারদের ফিটনেসের উপরে আরও বেশি করে জোর দিতে হবে। আর সেকারণেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে টানা ১০ দিন দেশের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান ক্রিকেটারদের অনুশীলন করতে হবে। নাকভি জানিয়েছেন, এই মর্মে একটি বিশেষ ক্যাম্পেরও আয়োজন করা হবে। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এই ক্যাম্প, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।মোহসিন নাকভির আশা, এই ট্রেনিং ক্যাম্প ক্রিকেটারদের ফিটনেস লেভেল আরও বাড়াতে সাহায্য করবে।

বর্তমানে পাকিস্তান ক্রিকেটাররা ২০২৪ পিএসএল টুর্নামেন্ট নিয়েই মেতে রয়েছে। জানা গিয়েছে, এই লিগ শেষ হতে না হতেই পাকিস্তান ক্রিকেটারদের জন্য এই ফিটনেস ক্যাম্প আয়োজন করা হবে। তিনি বলেছেন, ‘সম্প্রতি লাহোরে একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম আমি। এই ম্যাচে পাকিস্তানের একজন ব্যাটারও এমন ছক্কা হাঁকাতে পারেননি, যেটা অন্তত স্ট্যান্ডে গিয়ে পড়ে।’ সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। তারপর তো আবার টি-২০ বিশ্বকাপও রয়েছে। এরমধ্যেই এই ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, এই ট্রেনিং ক্যাম্পটা কাকুল মিলিটারি অ্যাকাডেমিতে আয়োজন করা হবে। এই ক্যাম্পে পাকিস্তানের সেনাবাহিনী ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সাহায্য করবেন। সেইসঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেটারদের কাছে এই অনুরোধ করেছেন যে তাঁরাও যেন সেনাদের সম্পূর্ণ সমর্থন করেন।পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ বাবর-আফ্রিদিদের ফিটনেস নিয়েই একাধিক প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড হাফিজকে সিনিয়র দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসিয়েছিল।তিনি পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড সফরেও গিয়েছিলেন। এই দুটো সফরেই টেস্ট এবং টি-২০ সিরিজে লজ্জার হার স্বীকার করেছিল। এরপরই হাফিজকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরই হাফিজ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন।

 

spot_img

Related articles

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...