Tuesday, June 23, 2026

চলতি সপ্তাহে ফের বৃষ্টির ভ্রূকুটি! ভিজতে পারে কোন কোন জেলা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

চলতি সপ্তাহে ফের বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office)। বুধবার হাওয়া অফিস সাফ জানিয়েছে, উত্তরবঙ্গের দু’টি জেলায় তিন দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে উত্তরের ওই দুই জেলা ছাড়া বাকি জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


এদিন আলিপুর হাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুকনো আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার বিক্ষিপ্ত এলাকা। শনিবার পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি চলতে পারে। যদিও তারপর তাপমাত্রার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে বুধবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...