Tuesday, June 23, 2026

প্রেম করছেন মিশুক! ছেলের বান্ধবীকে নিয়ে কী বলছেন প্রসেনজিৎ

Date:

Share post:

বাবা সুপারস্টার, পর্দায় একাধিকবার প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন। এবার রিয়েল লাইফে ছেলের প্রেমে সাহায্য করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)!টলিউডে ফিসফাস, প্রেম করছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)। এক তরুণীর সঙ্গে তৃষাণজিতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা বেড়েছে। বুম্বাদা কি গোটা বিষয়টা জানেন?

তৃষাণজিৎ বাইরে থাকেন। মাঝে মাঝেই বাবার সঙ্গে এখানে ওখানে ঘুরতে চলে যান তিনি। এতদিন পর্যন্ত ফুটবলই ছিল ধ্যান -জ্ঞান। তবে এখন নাকি ইচ্ছে বদলেছে, বিদেশে পড়াকালীন নাটকেও অভিনয় করেছেন। সিনেমায় কাজের ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। এবার তাঁর জীবনে বসন্তের রঙ লেগেছে। নেটদুনিয়া বলছে প্রসেনজিৎ পুত্রের প্রেমিকার নাম লিতিকা প্রসাদ। তৃষাণজিতের সঙ্গেই পড়াশোনা করেন। আর সেই সূত্রেই পরিচয়। অভিনেতা বাবা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে বাবা ছেলের সম্পর্ক যেহেতু বন্ধুর মতো তাই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ম্যান পুত্রের প্রেমে পাশে থাকবেন বলেই মনে করা হচ্ছে।


Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...