Monday, March 30, 2026

রামচরণকে অশালীন সম্বোধন! অভিযুক্ত শাহরুখ খান

Date:

Share post:

আম্বানিদের পার্টিতে রামচরণকে (Ramcharan)অপমান করেছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)!গুরুতর অভিযোগ করেছেন রামচরণের স্ত্রীর মেকআপ আর্টিস্ট। অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি- ওয়েডিং সেরেমনিতে একঝাঁক বলিউড তারকার উপস্থিতির মাঝে নজর কেড়েছে তিন খানের পারফরম্যান্স। তবে মজার ছলে অনুষ্ঠান মাতাতে গিয়ে এবার বিপাকে পড়েছেন শাহরুখ খান। তিন খান যখন ডান্স পারফর্ম করছিলেন তখন তাঁদের সঙ্গে যোগ দেন দক্ষিণী তারকা রামচরণ। সকলেই RRR সিনেমার ‘নাটু নাটু’ গানে পা মেলান।কিন্তু যেভাবে কিং খান সম্বোধন করেন রামচরণকে সেটা ভাল চোখে দেখছেন না অনেকেই। এবার তো সরাসরি কাঠগড়ায় ‘বাজিগর’!

বলিউড থেকে হলিউড, ফেসবুক কর্তা থেকে স্পোর্টস ব্যক্তিত্ব, বিশ্বের তাবড় তাবড় শিল্পপতি কে ছিলেন না অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং-এর অনুষ্ঠানে। সেখানে স্টেজে ডাকার সময় শাহরুখ রামচরণকে ‘ফ্রেন্ড ইডলি বড়া রাম চরণ কাহা হ্যায় তু?’ বলে সম্বোধন করেন। আর এতেই ক্ষুব্ধ দক্ষিণী তারকার ঘনিষ্ঠ মহল। রামচরণের স্ত্রীর মেকআপ আর্টিস্ট। জেবা হাসান জানিয়েছেন যে এই ঘটনার ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর অনেকেই বলছেন গোটা বিষয়টা একেবারেই মজার ছলে ঘটেছে। কেউ বলছেন শাহরুখের এই মন্তব্যের সঙ্গে তাঁরই সিনেমা ওয়ান টু কা ফোর-সংলাপের মিল রয়েছে। তবে এভাবে সম্বোধন করা উচিত হয়নি শাহরুখের, এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।


Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...