Monday, April 6, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজের দাবি, হাইকোর্টে গেলেন চাকরিহারাদের একাংশ

Date:

Share post:

‘মসিহা’র ছদ্মবেশে যিনি চাকরিপ্রার্থীদের অসহায়তা নিয়ে ছেলেখেলা করেছেন এবার সেই ‘সুযোগসন্ধানী’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)বিরুদ্ধে হাইকোর্টে গেলেন চাকরিচ্যুতদের একাংশ। বিচারকের আসনকে কলঙ্কিত করে নিজের স্বার্থসিদ্ধির জন্য একের পর এক নির্দেশ দিয়ে গেছেন প্রাক্তন বিচারপতি। চাকরিপ্রার্থীদের ভুল পথে চালনা করে, রাজ্যের মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসলে শিরোনামে থাকতে চেয়েছেন তিনি, যাতে গেরুয়া নেতাদের নেকনজরে আসা যায়। আর লোকসভা ভোটের প্রাক্কালে নিজের কাজে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করছেন। তাঁর আসল রূপ প্রকাশ্যে আসতেই ক্ষোভ বাড়ছে চাকরিহারাদের। নবম-দশম চাকরিহারাদের এবার নয়া আবেদন। পক্ষপাতদুষ্ট অভিজিতের (Abhijit Ganguly)সব নির্দেশ খারিজ করার দাবি জানিয়েছেন তাঁরা।

নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের নয়া আবেদন হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের (Debangshu Basak)ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। আজ শুনানি হওয়ার সম্ভাবনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, “ওনার কথায় স্পষ্ট হয়ে গিয়েছে যে উনি যখন বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন, তখন বিজেপির সঙ্গে ওনার যোগাযোগ ছিল। সত্যিটা বলেছেন বলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।” এবার প্রাক্তন বিচারপতির নির্দেশ নিয়ে সংশয় প্রকাশ করলেন চাকরিহারাদের একাংশও। আদালত সূত্রে খবর এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। চাকরিহারাদের হয় আজ সওয়াল করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।


Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...