Tuesday, June 23, 2026

রুজিরা মামলায় শীর্ষ আদালতে মুখ পুড়ল ইডির

Date:

Share post:

রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) মামলায় হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে দিয়ে মুখ পুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। ইডির আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court)। উল্টে শীর্ষ আদালত ইডির আবেদন প্রত্যাহারের পরামর্শ দেয়। পরে তা প্রত্যাহার করে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- জানিয়েছেন আইনজীবী সঞ্জয় বসু।

গত বছরের ১৭ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায় মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। গোপনীয়তা রক্ষার সেই মামলায় হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি। আইনজীবী সঞ্জয় বসু জানান, সেই আবেদন শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয় বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু।

হাই কোর্টে তার অন্তর্বর্তিকালীন নির্দেশে বলেছিল, যে কোনও ক্ষেত্রে তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। তল্লাশির আগে তা সংবাদমাধ্যমকে জানাতে পারবে না ইডি। সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশিতে পারবে না। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না। এই আদেশের কোনও বিরোধিতা করার সুযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয়নি হাই কোর্টে। এদিন, সেই নির্দেশে স্থগিতাদেশ চান ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু। কিন্তু সেই আবেদন খারিজ শুরু নয়, হাই কোর্টের নির্দেশ কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানায় শীর্ষ আদালত (Supreme Court)।




Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...