Tuesday, June 23, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, এসবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

Date:

Share post:

যে নির্ধারিত সময় বেধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, তা পেরিয়ে গিয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দেয়নি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দুদিন আগেই শীর্ষ আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানিয়েছে ব্যাঙ্ক। সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করাতেই এবার এসবিআই-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল একটি বোসরকারি সংস্থা।বৃহস্পতিবারই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্ম স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে।
সুপ্রিম কোর্টে এসবিআইয়ের বিরুদ্ধে যে পিটিশন জমা করেছে এডিআর, তাতে বলা হয়েছে, এসবিআই ইচ্ছাকৃতভাবে আদালতের সাংবিধানিক বেঞ্চের রায় অমান্য করেছে। এটা শুধুমাত্র নাগরিকদের তথ্য জানার অধিকারকেই অমান্য করা হচ্ছে না, একইসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকেও ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উল্লেখ করেন এডিআর-এর আইনজীবী প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে ইমেইল মারফত আবেদন করার নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপরই পরবর্তী শুনানের দিন জানানো হবে। নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড-কে অসাংবিধানিক বলে উল্লেখ করে এবং নির্বাচনী বন্ড বাতিল করে দেয়। একইসঙ্গে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি অবধি নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়। ৬ মার্চের মধ্য়েই এই তথ্য জমা দিতে বলা হয়েছিল।চলতি সপ্তাহের সোমবারই এসবিআই সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মেয়াদ বাড়ানোর আবেদন জানায়। ৩০ জুন অবধি সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে এসবিআই-র তরফে। সেই আবেদনের শুনানি আগামী সোমবার।

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...