Saturday, March 14, 2026

লোকসভা নির্বাচনে প্রবীণদের জন্য বড় উদ্যোগ! এবার মানুষের দুয়ারে পৌঁছবে কমিশন

Date:

Share post:

৮৫ বছর এবং তার থেকে বেশি বয়স্ক মানুষদের (Aged Man) জন্য আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) বড় উদ্যোগ জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)। আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করল কমিশন‌। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, যদি আপনার বয়স ৮৫ বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে এই বছর আপনাকে আর কোথাও গিয়ে বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। খোদ নির্বাচন কমিশন এবার আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে।

এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ম ছিল আপনাকে অথবা আপনার পরিবারের সদস্যকে নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে আবেদন করতে হত। কিন্তু এই প্রথমবার জাতীয় নির্বাচন কমিশন আপনার বাড়ির দরজায় পৌঁছে গিয়ে ১২ডি ফর্ম আপনার হাতে তুলে দেবে। কমিশনের নির্দেশ, এলাকায় যে বুথ লেভেল অফিসার আছেন তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট এই ফর্মটি মানুষের হাতে তুলে দেবেন। আর সেই ফর্ম ফিলাপ করে তিনিই কমিশনে জমা দেবেন। তারপর সেই ফর্মটি রিটার্নিং অফিসার চেক করবেন এবং সম্মতি প্রকাশ করবেন। তারপরই তৈরি হয়ে যাবে ব্যালট পেপার অর্থাৎ আপনার সংসদীয় এলাকায় যে কটি রাজনৈতিক দল লড়াই করবে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তার ছবি তার প্রতীক চিহ্ন দিয়ে তৈরি হবে ব্যালট পেপার। তারপরে একটা বুথ হাজির হবে আপনার বাড়িতেই।

কমিশন সূত্রে খবর, ফার্স্ট পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার এবং চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আপনার বাড়িতে পৌঁছবেন আপনার মূল্যবান ভোটটা নিতে। এরপর পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং খাম বন্দি করে তা আপনার সামনেই সিল করে দেওয়া হবে। যদিও ২০২১ সালে কোভিড চলাকালীন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যাদের বয়স হবে ৮০ তাঁরাই এই ভোট প্রয়োগের অধিকারী হবেন। কিন্তু তাতে আপনাকেই আবেদন জানাতে হত। তবে চলতি বছর থেকেই কমিশন নিয়মে একটু রদবদল করেছে। এবার আর ৮০ নয়, ৮৫ বছর বয়স হলেই এই নিয়ম কার্যকর হবে। তবে কমিশনের এমন উদ্যোগে রাজ্যে উপকৃত হবেন ৪ লক্ষ ৮৬ হাজারের মতো ভোটার।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...