Monday, April 6, 2026

মমতার নির্দেশে সিলমোহর! লক্ষ্মীবারই অসম-মেঘালয়ে নির্বাচন কমিটি গঠন তৃণমূলের

Date:

Share post:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সিদ্ধান্তেই সিলমোহর। আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে বৃহস্পতিবারই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা (Women’s Wing)। মিছিল শেষে সভা মঞ্চে দাঁড়িয়েই প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যাকে অসমে জোড়া আসনে দলীয় প্রার্থী দাঁড় করানোর নির্দেশ দেন মমতা। এদিনের মিছিলে দলনেত্রীর সঙ্গেই পা মেলান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। আর তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বড় ঘোষণা করল তৃণমূল (TMC)।

বৃহস্পতিবার দলের তরফে সাফ জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই অসম ও মেঘালয়ে তৃণমূলের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। উত্তর-পূর্বের দুই রাজ্যের তিন আসনে লড়তে পারে ঘাসফুল শিবির। অসমে তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরাকে মাথায় রেখে ইতিমধ্যে ১০ জনের কমিটি গড়েছে দল। পাশাপাশি মেঘালয়ে রাজ্য সভাপতি তথা বিধায়ক চার্লস পিনগ্রোপকে চেয়ারম্যান করে ৯ জনের কমিটি গঠন করা হয়েছে। তবে দলের তরফে সাফ জানানো হয়েছে, শিলচর, লখিমপুর ও নওগাঁর মতো তিন বাঙালি অধ্যুষিত আসনেই প্রার্থী দাঁড় করিয়ে গেরুয়া শিবিরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লখিমপুর কিংবা নওগাঁ থেকে দলের রাজ্য সভাপতি রিপুন বোরাকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। অসমের পাশাপাশি মেঘালয়ের তুরা আসনেও প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তবে তুরায় কে প্রার্থী হবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...