Friday, March 27, 2026

তমলুক থেকেই প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়? প্রাক্তন বিচারপতির নামে শুরু বিজেপির দেওয়াল লিখন

Date:

Share post:

জল্পনাই সম্ভবত সত্যি হতে চলেছে! পূর্ব মেদনীপুর অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী হওয়া প্রায় পাকা করে ফেলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী হিসেবে দেওয়ালে দেওয়ালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লেখা শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই কেন্দ্রে কে প্রার্থী হবেন, তার অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ও পদ্মফুল প্রতীক লিখন শুরু করল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহী কর্মী সমর্থকরা দেওয়ার লিখন শুরু করেছে”! যদিও কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন “বিজেপি কোনও রাজনৈতিক দল নয়। নন্দীগ্রামে মানুষের মনে জোড়া ফুল রয়েছে! এটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে !”


Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...