Thursday, June 18, 2026

লোকসভা ভোটের আগে তৃণমূল ভবনে “ড্রপ বক্স”! কেন জানেন?

Date:

Share post:

শিয়রে লোকসভা ভোট। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে নীল নকশা তৈরি করছে। পার্টির সঙ্গে সরাসরি মানুষের সংযোগ করতে চাইছে দলগুলি। তারই অঙ্গ হিসেবে মেট্রপলিটনে তৃণমূল কংগ্রেস ভবনে বসল ড্রপ বক্স।

তৃণমূল সূত্রে খবর, নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডাটা জমা দিতে পারবেন ওই বক্সে। আগামিকাল, শনিবারের মধ্যেই জমা পড়া আবেদন পৌঁছে যাবে কালীঘাটের কার্যালয়ে। সেখানেই চূড়ান্ত স্ক্রুটিনি হবে বলে খবর। এর পর রবিবার ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল। সেক্ষেত্রে এবারের লোকসভার লড়াইয়ে ঘাসফুল শিবির থেকে নতুন কোনও মুখ উঠে এলে অবাক হওয়ার কিছু নেই।

তবে এই প্রথম নয়। এর আগেও এমন কৌশল নিয়েছিল এ রাজ্যের শাসক দল। ২০২১ লোকসভা নির্বাচনেও একইভাবে তৃণমূল ভবনে ড্রপ বক্স বসিয়ে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল। এবারও একই পদ্ধতি। জানা যাচ্ছে, লোকসভা ভোটে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে চেয়ে অনেক আবেদন পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী থেকে চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, সমাজকর্মী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

 

 

Related articles

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...