Saturday, April 4, 2026

ফের কলকাতায় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের শহরে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে পর্ণশ্রী (Parnashree) থানা এলাকার শ্যামসুন্দরপল্লি। সূত্রের খবর, শুক্রবার সকালে রাস্তার ধারের একটি পুকুরে এক মহিলার দেহ ভেসে ওঠে। আর সাতসকালে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার (Woman) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে বলে খবর। তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি বলে অনুমান পুলিশের।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে শ্যামসুন্দরপল্লি এলাকার ওই পুকুরে গলায় ওড়না জড়ানো অবস্থায় মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলার মুখে ওড়না জড়ানো ছিল বলে খবর। তবে স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। কেউ বা কারা তাঁকে খুন করে পুকুরে ফেলে দিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তবে এটা খুন নাকি নিছকই আত্মহত্যা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, পুকুর পাড়ে অনেক রাত পর্যন্ত লোকজন বসে আড্ডা মারলেও এমন ঘটনা চোখে পড়েনি কারও। সেকারণেই গলায় ফাঁস লাগিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...