Thursday, June 25, 2026

ব্রিগেডে জনগর্জন সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার

Date:

Share post:

আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওইদিন সকাল ১১ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’।

ব্রিগেড সমাবেশকে সফল করতে কলকাতা-সহ জেলার প্রতিটি ব্লকে প্রচার সভা করছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, ব্রিগেডে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করা হবে। ইতিমধ্যে সভাস্থলে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার সভায় প্রস্তুতির তদারকি খতিয়ে দেখতে ব্রিগেডে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।একুশে জুলাইয়ের পরম্পরাকে মাথায় রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । বাকি দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে সাংসদ-বিধায়ক ও জনপ্রতিনিধিদের জন্য ।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন। রেল ট্রেন বাতিল করলেও থেমে নেই তৃণমূল। রেলের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে দলের তরফ থেকে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা বাসে করে কলকাতা আসুন। সব ব্যয়ভার দল বহন করবে। তাই এবারের ১০ তারিখের ব্রিগেডে রেকর্ড জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। দূর দূরান্তের কর্মী সমর্থকদের থাকার জন্য নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং রাজারহাটে ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব যেমন এদিন ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন. তার পাশাপাশি পুলিশ কমিশনার নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেন। কারণ, বিপুল জনসমাগমের পাশাপাশি ওই দিন ব্রিগেডের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। জোরকদমে চলছে মঞ্চ বাধার প্রস্তুতি।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...