Thursday, June 25, 2026

প্রথম ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, ওয়ানাড় থেকেই লড়বেন রাহুল গান্ধী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস। প্রথম তালিকায় নাম রয়েছে ৩৯ জনের যার মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী, শশী থারুর, ছত্তিশগড়ের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

প্রথম প্রার্থী তালিকায় ছত্তিশগড়ের ৬ জন, কর্ণাটকের ৭ জন, কেরালার ১৬ জন, তেলেঙ্গানার ৪ জন, মেঘালয়ের দুজন ও লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার ১ জন করে প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। এর মধ্যে কেরালার দুটি আসন থেকে লড়ছেন দুই হেভিওয়েট রাহুল ও শশী থারুর। বামেদের প্রার্থী ওয়ানাড় থেকে ঘোষণা হওয়ার পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাহুল গান্ধী নিজের কেন্দ্র ওয়ানাড় থেকে লড়াই নাও করতে পারেন, সেই সম্ভাবনাকে নস্যাৎ করে সেখান থেকেই লড়ছেন রাহুল। অর্থাৎ এবার ওয়ানাড় আসনে বাম-কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ।

অন্যদিকে প্রবীন কংগ্রেস নেতা শশী থারুর লড়ছেন কেরালার তিরুবনন্তপুরম থেকে। ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে লড়বেন সদ্য প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...