Saturday, April 4, 2026

”সব মিথ্যে, আল্লাহ আছে, একদিন বিচার হবেই”, গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন শাহজাহান!

Date:

Share post:

“সব মিথ্যে কথা। আল্লাহ আছে। বিচার একদিন হবেই।” গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন সন্দেশখালির শেখ শাহজাহান। শুক্রবার ফের রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় ইএসআই জোকাতে। নিজাম প্যালেস থেকে তাঁকে বের করার সময় শাহজাহান সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন, ”সব মিথ্যে কথা।” এদিনই আবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই। বিশাল ফোর্স নিয়ে এদিন সন্দেশখালিতে সিবিআই অফিসাররা। শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিয়েছিল ইডি। সেই সিল খুলেই আজ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে সিবিআই আধিকারিকরা।

গত, বুধবার সন্ধ্যায় শেখ শাহজাহানকে এর নিজেদের হেফাজতে পায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, হস্তান্তরের আগে পর্যন্ত শেখ শাহজাহান বুঝতে পারেনি যে তাঁকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিবিআই তাঁকে নিয়ে যাবে, এটা বোঝার পরই কার্যত ভেঙে পড়েন শাহজাহান। তাঁর চোখ দিয়ে জল বেরিয়ে যায়। নথি হস্তান্তর প্রক্রিয়ার পর শাহজাহানকে সিবিআইয়ের অফিসারদের সামনে নিয়ে আসে সিআইডি। সিবিআই-এর হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করে সিআইডি। হেফাজতে নেওয়ার পর রাতভর শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...