Tuesday, June 23, 2026

সোনারপুরে ট্রাকের ধাক্কায় মৃত ২ বাইক আরোহী, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

ফের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) বলি ২! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur)। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে কালীতলা মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। গুরুতর আহত হন আরও এক জন। তবে দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা ঘাতক ট্রাকের চালক। তাঁর খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘাতক গাড়িটিকে আটক এবং চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার রাস্তাগুলির হাল তথৈবচ। আর সেকারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে আরও খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাইকে চড়ে কাজে যাচ্ছিলেন ভিকি এবং‌ দেবাঞ্জন মজুমদার নামে দুই যুবক। তাঁদের সঙ্গে ছিলেন আরও এক জন। কিন্তু সেই সময় উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। রাস্তাতেই ছিটকে পড়েন তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু ভিকি এবং দেবাঞ্জনের।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...