Saturday, April 4, 2026

ভোটের আগে টেটের ফল প্রকাশ! আগামী সপ্তাহে মডেল উত্তরপত্র আপলোড

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগেই প্রাথমিক টেটের (Primary TET Result Update 2024) ফল প্রকাশের সম্ভাবনা। আগামী সপ্তাহে মডেল উত্তরপত্র আপলোড করা হবে বলে জানা গেছে। এর উপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তারপরে ই ফল প্রকাশ করবে পর্ষদ (Primary Recruitment Board)।

গত ১০ ডিসেম্বর প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী ছিলেন প্রায় ২ লক্ষ ৫০ হাজার। প্রায় তিন মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। মডেল উত্তরপত্র আপলোড করার পর সাত দিন ধরে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলেই পর্ষদ সূত্রে খবর। তারপরই চলতি মাসেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। গতবার ফেব্রুয়ারি মাসের শুরুতেই ডেটের ফল প্রকাশিত হয়েছিল। তাহলে এ বছর কেন দেরি হচ্ছে? পর্ষদ আধিকারিকরা বলছেন, আদালতে নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিতে হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে একটা ব্যস্ততা ছিল সেই কারণেই ফল প্রকাশে সামান্য বিলম্ব হচ্ছে। যদিও স্পর্শক সভাপতি গৌতম পাল (Gautam Paul)এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...