Saturday, April 4, 2026

ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআই-এর, টেস্ট খেললে মিলবে লাখ লাখ টাকা

Date:

Share post:

বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটাররা যাতে বেশি করে টেস্ট খেলে তার জন্য নতুন ব্যবস্থা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক মরশুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তাহলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। ম্যাচ ফি বা কেন্দ্রীয় চুক্তি থেকে যে অর্থ পান তা তো রয়েছেই। পাশাপাশি বাড়তি টাকাও দেওয়া হবে। এদিন এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরই ঘোষণা করেন বোর্ড সচিব।

এদিন জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ পুরুষ দলের ক্রিকেটারদের জন্য ‘টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম’ চালু করতে পেরে বিসিসিআই খুবই খুশি। এই ঘোষণার পর আমাদের ক্রিকেটারদের আর্থিক উন্নতি হবে। ২০২২-২৩ মরশুম থেকেই ‘টেস্ট ক্রিকেট ইনসেন্টিভ স্কিম’ চালু হতে চলেছে। টেস্ট ম্যাচ খেলার জন্য ম্যাচ পিছু যে ১৫ লাখ টাকা পাওয়া যায়, এর বাইরে এই টাকা দেওয়া হবে।” এই উদ্যোগ বোঝানোর জন্য জয় শাহ নিজের পোস্টের সঙ্গে একটি তালিকা দিয়েছেন। সেটি হলো এরকম, ধরা যাক এক মরশুমে ভারত ৯টি টেস্ট খেলবে। কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের কম, অর্থাৎ ৪টির কম টেস্ট খেলে থাকেন, তাহলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি কোনও টাকা পাবেন না। কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের বেশি, অর্থাৎ ৫টি বা ৬টি টেস্ট খেলে থাকেন, তা হলে ‘ইনসেন্টিভ’ পাবেন। প্রথম একাদশে থাকলে ম্যাচ পিছু ৩০ লাখ টাকা এবং প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ১৫ লাখ টাকা পাবেন। কোনও ক্রিকেটার যদি ৭৫ শতাংশের বেশি, অর্থাৎ ৯টির মধ্যে ৭টি বা তারও বেশি ম্যাচ খেলেন, তাহলে টাকার অঙ্ক অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে প্রথম একাদশে থাকা ক্রিকেটার ম্যাচ পিছু ৪৫ লাখ টাকা করে পাবেন। প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ২২.৫ লাখ টাকা করে পাবেন।

আরও পড়ুন- পঞ্চম টেস্টে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, কি রেকর্ড গড়লেন তিনি?

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...