Wednesday, June 24, 2026

স্ত্রীকে ভোজালির কোপ, রেহাই নেই মেয়ের মা -বাবারও! পর্ণশ্রীতে অভিযুক্ত জামাই

Date:

Share post:

শ্বশুরবাড়িতে এ কী কাণ্ড জামাইয়ের! রাতের অন্ধকারে স্ত্রীয়ের বাপের বাড়িতে লুকিয়ে প্রবেশ। সেখানেই রাত্রিবাস, কিন্তু সকাল হতেই মারাত্মক কাণ্ড। মেয়ের ঘরে জামাইকে দেখে অবাক বাড়ির কর্তা গিন্নি। শুধু তাই নয় তাঁদের কথায় অভিযুক্ত নিজের স্ত্রীকে মারধর করছিলেন। তাঁরা বাধা দিতে গেলে অস্ত্র বের করে শ্বশুরের মাথায় কোপ মারেন জামাই। তার পর শাশুড়িকেও আঘাত করেন। স্ত্রী আটকাতে গেলে তিনিও রেহাই পাননি, ভোজালি দিয়ে ক্ষত বিক্ষত করা হয় তাঁকে। ঘটনার কথা জানাজানি হতে হতবাক প্রতিবেশীরা। বেহালার পর্ণশ্রী এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেশীরা জানাচ্ছেন চিৎকার শুনে তাঁরা ছুটে গিয়ে দেখেন তিনজন রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন। অভিযুক্ত জামাই পালাতে গেলে তাঁকে ধরে ফেলেন স্থানীয়রাই। জখম তিনজনকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি ভোজালি উদ্ধার করেছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ঠিক কি কারণে জামাই এই কাণ্ড ঘটালেন তা পরিস্কার নয়।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...