Saturday, April 4, 2026

সোমবার কুণালের মধ্যস্থতায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, থাকবেন কমিশনের চেয়ারম্যান

Date:

Share post:

এস এস সি নিয়োগ জটিলতার সমাধান সূত্র খুঁজতে আগামী সোমবার এসএলএসটি(নবম-দশম) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। তারপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের মধ্যে দুজন সোমবারের বৈঠকে থাকবেন। সোমবারের বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও সোমবারের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা সচিব মণীশ জৈন ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সোমবারের এই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে কিনা, এখন সেটাই দেখার।

কিছুদিন আগেই এসএলএসটি চাকরিপ্রার্থীরা তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন কুণাল। কিন্তু এই সব চাকরিপ্রার্থীদের চাকরি যাতে করে দেওয়া যায় সেই আশ্বাসও দেন তৃণমূল নেতা। পুরো বিষয়টি কথা বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কারণ হিসাবে আদালতে আটকে থাকা মামলাকে দায়ী করেছেন কুণাল। চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর কুণাল জানান, প্রত্যেক চাকরিপ্রার্থীরই চাকরি হয়ে যেত। কিন্তু আদালতে মামলা করে দেওয়ার জন্যই চাকরি আটকে গিয়েছে।

আরও পড়ুন- লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই ইস্তফা জাতীয় নির্বাচন কমিশনারের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...