Saturday, April 4, 2026

ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল ভারতীয় দল । ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার ভারত। ভারতীয় দল ঘরের মাঠে এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে।

স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেলেও ৯ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতে ভারতের খাতায় রয়েছে ৭৪ পয়েন্ট। টিম ইন্ডিয়া ৬৮.৫১ শতরাং হারে পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। নিউজিল্যান্ড রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে। কিউয়িদের খাতায় রয়েছে ৬০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট। ১১টি টেস্টে ৭টি জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া রয়েছে লিগ টেবিলের তিন নম্বরে। তারা ৩টি টেস্ট হেরেছে এবং ১টি টেস্ট ড্র করেছে। অস্ট্রেলিয়ার খাতায় রয়েছে ৫৯.০৯ শতাংশ হারে ৭৮ পয়েন্ট। অজিদের ১০ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার রেটের জন্য। ১০ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ৬টি টেস্ট হেরেছে এবং ১টি টেস্ট ড্র করেছে। আপাতত ইংল্যান্ডের সংগ্রহ ১৭.৫ শতাংশ হারে ২১ পয়েন্ট। তাদের ১৯ পয়েন্ট কাটা গিয়েছে গত অ্যাশেজ সিরিজে স্লো ওভার-রেটের জন্য। এই মুহূর্তে ইংল্যান্ড অবস্থান করছে লিগ টেবিলের ৮ নম্বরে।

পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দল ইংল্যান্ডকে মাত্র ২১৮ রানে অলআউট করে। ভারতীয় দল ব্যাট করতে নেমে ৪৭৭ রান করে। সেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমন গিল। হাফ সেঞ্চুরি করেন ওপেনার জয়সওয়াল। প্রথম ম্যাচ খেলতে নামা দেব্দত্ত পাডিক্কল ৬৫ রানের ইনিংস খেলেন। ৫৬ রান করেন সরফরাজ খান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ইনিংস ও ৬৪ রানে।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে গর্বিত দ্রাবিড়



Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...