Friday, June 26, 2026

অপারেশন শেষ, কেমন আছেন বলিউড অভিনেতা অর্জুন?

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেতা অর্জুন বিজলানির (Arjun Bijlani) অসুস্থতার খবর। উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেতার ফ্যানেরা। ঠিক কী হয়েছে? কেন অর্জুন হাসপাতালে? প্রশ্ন আসতেই অর্জুনের স্ত্রী জানিয়েছিলেন অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) সমস্যার কারণে হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল অভিনেতার। তাই অপারেশন করাতে হয়। তবে আপাতত তিনি সুস্থ আছেন।

অর্জুনের প্রোফাইল থেকে আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর হাসপাতালের কেবিনে টিভি চলছে। অর্জুন তা দেখছেন বেশ খোশমেজাজে। সমাজমাধ্যমে অর্জুনের একটি ছবি শেয়ার করে নিয়ে স্ত্রী নেহা স্বামী বিজলানি (Neha Swami Bijlani) লেখেন, চিকিৎসক এবং ভগবানকে অশেষ ধন্যবাদ। অর্জুনের অস্ত্রোপচার সফল হয়েছে। ওর সমস্ত অনুরাগী, যাঁরা ওঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...