Saturday, April 4, 2026

তালিকায় চমক ইউসুফ-রচনা, লোকসভার ৪২ প্রার্থী নিয়ে ব্রিগেডে ব়্যাম্পে মমতার

Date:

Share post:

এই প্রথম ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের (TMC)। চূড়ান্ত চমক দিয়ে তালিকায় নাম প্রাক্তন ক্রিকেটর ইউসুফ পাঠান, অভিনেত্রী-সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক শর্মিলা সরকার-সহ বিভিন্ন পেশার মানুষ। আর বাংলার নির্বাচনী ইতিহাসে এই প্রথম ব্রিগেডের জনসমুদ্রের মধ্যে ব়্যাম্পে ৪২জন প্রার্থীকে নিয়ে হাঁটলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় চমক একাধিক। এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন মমত বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তার উপর তাঁদের নিয়ে ব়্যাম্পে হাঁটা- অভিনব দৃশ্যের সাক্ষী থাকল বাংলা।

তালিকায় একের পর এক চমক। এদিনের সবচেয়ে বড় চমক তালিকায় ইউসুফ পাঠানের নাম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ঘাঁটি বলে পরিচিত বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। একেই রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড। তার উপর ইউসুফের স্পিনের সামনে অধীরের উইকেট পতন সময়ের অপেক্ষা বলে মত তৃণমূলের।

তালিকায় রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্র। নায়িকা বনাম নায়িকার লড়াইয়ে জমে যাবে হুগলি।

বর্ধমান পূর্ব-এ চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করা হয়েছে। দুর্গাপুরেও চমক। রয়েছেন আরেক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটদলের ক্রিকেটার কীর্তি আজাদ। মালদহ উত্তরের প্রার্থীতেও চমক। তৃণমূলের প্রার্থী হলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

একঝাঁক বিধায়ককে এবার লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল সভানেত্রী। রয়েছেন জুন মালিয়া, পার্থ ভৌমিক, নির্মলচন্দ্র রায়, বিশ্বজিৎ দাস। যাদবপুর থেকে প্রার্থী হলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।

মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিপ্লব মিত্রকেও প্রার্থী করেছে তৃণমূল। তবে, যে কায়দায় এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ঘোষণা হল, তাতেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...