Thursday, June 11, 2026

আইপিএল-এ কি কামব্যাক হচ্ছে না পন্থের? রইল আপডেট

Date:

Share post:

২০২৪ আসন্ন আইপিএল-এ খেলবেন না ঋষভ পন্থ? জল্পনা সেদিকেই। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৪ আইপিএল। আর তার আগে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দল ঘোষণা করেছে দিল্লি কর্তারা । আর সেখানে নাম নেই পন্থের। সম্প্রতি মনে করা হচ্ছিল ভয়াভয় দুর্ঘটনার পর ফের কামব্যাক করবেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু প্রাথমিক দলে নাম না থাকায় জল্পনা উড়ছে আইপিএলএ ঋষভ পন্থের না থাকার। প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএলে দেখা যাবে না পন্থকে?

সূত্রের খবর, এখনও পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি পন্থ। যার ফলে বাঁহাতি ব্যাটারকে ছাড়পত্র দেয়নি এনসিএ। সেই জন্যই তাঁকে প্রাথমিক দলে রাখা যায়নি। তবে ফিটনে স সার্টিফিকেট পাওয়ার পরে আলাদাভাবে পন্থকে দলের অন্তর্ভুক্ত করতে পারে দিল্লি ক্যাপিটালস।সম্প্রতি একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন পন্থ। বাঁ হাতি পন্থের খেলা দেখে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে, দুর্ঘটনার আগে ঠিক যেমন ছন্দে ছিলেন, এখনও ঠিক তেমনই রয়েছেন।

এদিকে পন্থকে খেলানো নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালস শিবির। দলের কোচ রিকি পন্টিং বলেছিলেন, “ঋষভ পুরোদস্তুর আত্মবিশ্বাসী যে আসন্ন টুর্নামেন্টে ওকে পাওয়া যাবে। কিন্তু কোন ভূমিকায়, সেটা বলা সম্ভব নয়। আমরা সেই ব্যাপারেও নিশ্চিত নই।” তবে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, পন্থকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মোটেও তাড়াহুড়ো করতে চায় না। তবে ঋষভকে খেলানো নিয়ে আশাবাদী তিনিও।

আরও পড়ুন- ‘তাড়াতাড়ি খেলা শেষ করো, আমরা পাহাড় দেখতে যাব’, ইংল্যান্ডের ক্রিকেটার বললেন সরফরাজ, কিন্তু কেন ?



Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...