Thursday, June 25, 2026

ব্রিগেডের ব়্যাম্পে হাঁটার সুযোগ পেলেন না মিমি-নুসরত

Date:

Share post:

লোকসভা নির্বাচনের লড়াই ব্রিগেডের ময়দান থেকে শুরু করার দিনই একসঙ্গে ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। মঞ্চে প্রথম কথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ঘোষিত ৪২ প্রার্থীকে নিয়ে ব়্যাম্পে হাঁটবেন তিনি। সেই মতো একমাত্র ঘাটালের প্রার্থী দেব ছাড়া নতুন ও পুরোনো সব প্রার্থীকে নিয়েই হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সেই ঐতিহাসিক ব়্যাম্পে হাঁটার সুযোগ হল না টলিউডের দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। প্রত্যাশা মতোই প্রার্থী তালিকায় তাঁদের নাম না থাকায় সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন দুই নায়িকা।

২০১৯ সালে প্রথমবার লোকসভার টিকিট পেয়ে জয়ী হন দুই জনপ্রিয় তারকা। প্রথমদিন সংসদে গিয়ে সেই ছবি পোস্টও করেন তাঁরা। গত পাঁচ বছরে কাজের নিরিখে অনেকটাই তৃণমূল পিছিয়ে পড়েছে দুই তারকা সাংসদের উদ্যোগের অভাবে।

অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিজের কেন্দ্রে সারাবছরই নানা অনুষ্ঠানে দেখা যায়। এমনকি ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে ২০২৩ সালেও প্রচারে দেখা যায় মিমি চক্রবর্তীকে। তবে সম্প্রতি সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। দলের সম্মতিতেই তিনি পদত্যাগ করেন এবং লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্তের কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আবার নুসরতের ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনিতেই বসিরহাট লোকসভা কেন্দ্রে নুসরতকে নিয়ে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। সন্দেশখালির ঘটনার পর সেই ক্ষোভ বেড়ে যায়। এমনকি তাঁর জীবনযাপনের রীতি নিয়েও আগে থেকে দলের অন্দরে অভিযোগ ছিল। সেই মতামতকে গুরুত্ব দিয়েই শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল নুসরত জাহানকে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...