Thursday, March 19, 2026

আম্বানিদের অনুষ্ঠানে বহুমূল্য লকেট হারিয়েছেন জুকারবার্গ ঘরনী!

Date:

Share post:

অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ উদ্‌যাপন অনুষ্ঠানে গিয়ে একটি বহুমূল্য লকেট হারিয়েছেন মার্ক জুকারবার্গের স্ত্রীর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সস্ত্রীক জুকারবার্গ। তিন দিনের জমজমাট অনুষ্ঠান ছিল জামনগরে।সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিয়োয় তাঁদের একাধিক বার দেখাও গিয়েছে। সেখানেই নাকি হারের একটি দামি লকেট হারিয়ে গিয়েছে জুকারবার্গের স্ত্রীর। শুধু তাই নয়, তিন ঘণ্টা ধরে হারিয়ে যাওয়া সেই লকেট খোঁজা হয়। তন্ন তন্ন করে খোঁজার পরেও তার হদিশ মেলেনি। এমনকি আম্বানিদের বাড়ির অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিল যে সংস্থা, তারাও সেই লকেট খুঁজে বার করার কাজে সাহায্য করে। যদিও শেষ পর্যন্ত সেই লকেট খুঁজে পাওয়া যায়নি।

এই অনুষ্ঠান থেকে ফেরার পরেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন ‘মেটা’কর্তা। গত মঙ্গলবার বিশ্ব জুড়ে ঘণ্টা খানেকের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী এই বিভ্রাটের কারণে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে জুকারবার্গের। তার মধ্যে এই লকেট হারানোর খবর প্রকাশ্যে আসায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...