Wednesday, June 24, 2026

ব্লু প্রিন্ট তৈরি, আইনি বৈধতা মিললেই শুরু হবে নিয়োগ: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

আইনি বৈধতায় পুরো বিষয়টা আটকে আছে। সেই বৈধতা মিললেই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সোমবার এসএলএসটি কর্মপ্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন এই আইনি জট নিয়ে হাইকোর্টে এজি কিশোর দত্তের সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও রাজ্যের তরফের আইনি পরামর্শদাতা, শিক্ষা সচিব মণীশ জৈন, স্কুল কমিশনার ও স্কুল ডেপুটি সেক্রেটারি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুরো বিষয়টিই আইনি বৈধতার উপর নির্ভর করছে। আইনি বৈধতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই নিয়োগ দেবে রাজ্য।

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে যখন রায় দিয়েছেন, তখন তিনি বলেছেন যে তিনি একজন নিরপেক্ষ বিচারপতি হিসেবেই রায় দিয়েছেন কোনও রকম রাজনৈতিক দলের হয়ে রায় দেননি। কিন্তু এখন বোঝা যাচ্ছে তার কথা কতটা অমূলক। শিক্ষামন্ত্রীর সাফ কথা, ২০২২ সালে যখন এসএসসি চেয়ারম্যান আবেদন করে বলেছিলেন আদালত যদি বলে সুপার নিউমেরিক পদ বাতিল করতে হবে, তাহলে শিক্ষা দফতর তাই করতে রাজি। কিন্তু এর ফলে যাঁরা বঞ্চিত হবে তাঁদের কীভাবে চাকরি দেওয়া হবে সেটাও কি আদালতই বলে দেবে? যদি তাই হয় শিক্ষা দফতর সেই অনুযায়ী এগোবে। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন সমাধান না দিয়ে আরও জটিলতা তৈরি করে দিয়েছেন।

এজির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু হাই কোর্টে দ্রুততার সঙ্গে শুনানি চলছে, আশা করা যায় দ্রুত তা শেষ হবে। তাই এখনই কোনও প্রক্রিয়ায়  না গিয়ে, রায়ের জন্য অপেক্ষা করা হবে।

কুণাল ঘোষ জানান, দু দফায় বৈঠক হয়েছে আজ। মারাত্মক আইনি জটে সবটা আটকে। কারোর ভুলের জন্যই যে এই জট তৈরি হয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইচ্ছা করলেই সমাধান দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি, বদলে আইনি জট বাড়িয়ে দিয়ে গেছেন। সেই জট খোলার চেষ্টা করা আছে। মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে চাইছেন, শিক্ষামন্ত্রী চাইছেন, শিক্ষাসচিব চেষ্টা করছেন। অথচ আইনি জটিলতা পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে।

এজির সঙ্গে বৈঠকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জরুরী ভিত্তিতে শুনানি চলছে। প্রায় প্রতিদিনই শুনানি চলছে। এখন রায়ের জন্য অপেক্ষা।

চাকরিপ্রার্থীদের তরফে সইদুল্লা জানান, তাঁরা সরকারের কাছে কৃতজ্ঞ। আইনি জট কাটার জন্য আশাবাদী তাঁরা। সবাই চেষ্টা করছেন, আশা করছি জট কেটে দ্রুত সমস্যার সমাধান হবে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...