Tuesday, February 24, 2026

রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেবে রাজ্য

Date:

Share post:

পঞ্চাশ দিনের কাজ করলেই মিলবে ১০০ দিনের সমান টাকা।একশ দিনের কাজের বিকল্প হিসাবে রাজ্যে চালু হওয়া ‘কর্মশ্রী’ প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে মহিলা জব কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা ‘কর্মশ্রী’ প্রকল্পে ছাড়পত্র দেয়। পঞ্চায়েত দফতর এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় অন্তত ৫০ দিনের কাজ দেওয়া নিশ্চিত। কাজ দেওয়ার আগে তা মহিলাদের উপযুক্ত কিনা তাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত জব কার্ডধারীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তবে কোনও ক্ষেত্রেই টানা ১৪ দিনের বেশি কাজ দেওয়া যাবে না।

আগামী এপ্রিল-মে থেকেই সেই ‘কর্মশ্রী’ প্রকল্পের সূচনা করা হবে। যাঁরা জবকার্ড হোল্ডার, তাঁরা সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব কাজে দক্ষতার প্রয়োজন নেই। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে নিযুক্ত ঠিকাদারদের জব কার্ড-ধারীদের বাধ্যতামূলকভাবে নিযুক্ত করতে হবে। এই পর্বে শংসাপত্র জমা দেওয়ার পরেই তা পরীক্ষা করে ঠিকাদারদের টাকা দেওয়া হবে। পঞ্চায়েত দফতর সূত্র জানা গিয়েছে, সম্প্রতি ৫৯ লক্ষ জব কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়ার মজুরি পাঠিয়েছে রাজ্য। তাঁদের মধ্যে ২৬ লক্ষ ২৬ হাজার ৩০৭ জনই মহিলা।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...