Monday, April 6, 2026

গাজা-ইজরায়েল সমস্যা মেটাবেন ডোভাল? জরুরি বৈঠকে নেতানিয়াহু

Date:

Share post:

পাঁচ মাস ধরে চলা ইজরায়েল অস্থিরতার মাঝে নতুন ভূমিকায় ভারত। পণবন্দিদের মুক্ত করা ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয় ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের ডিরেক্টর অজিত ডোভালের। দুদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি ও গাজায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখিন হওয়া সাধারণ নাগরিকদের জন্য় এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে দাবি ইজরায়েল প্রশাসনের।

ভারত পাকিস্তান সমস্যায় বহু ক্ষেত্রে যখন অস্ত্রের প্রয়োগে সমাধান হয়নি তখন দেখা গিয়েছে সুপার স্পাই অজিত ডোভালের মধ্যস্থতা অনেক বেশি কার্যকর হয়েছে। এবার সেই স্পাই অস্ত্রের প্রয়োগে হামাস জঙ্গি দমনে তৎপর ইজরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়েছে গাজায় সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্য পেশ করা হয়েছে অজিত ডোভালকে। কীভাবে পণবন্দিদের মুক্ত করা হবে ও কীভাবে সেখানে মানবিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়।

৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাস জঙ্গি হামলার পর থেকে গত পাঁচ মাসে মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার প্যালেস্তিনীয়র। অন্যদিকে মৃত্যু হয়েছে ১,২০০ ইজরেলীয়র এবং পণবন্দি বানানো হয়েছে প্রায় ২৫০ মানুষকে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা এলাকায় ৫ লক্ষ ৭৬ হাজার মানুষ খাদ্যসঙ্কটে। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলকে সাহায্য করতে এবার মঞ্চে ভারত।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...