Saturday, April 11, 2026

ভোটের আগে মদের অবৈধ কারবার রুখতে আন্ত:রাজ্য সীমানাগুলিতে সিসি টিভি নজরদারি

Date:

Share post:

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল।ভোটের আগে মদের অবৈধ কারবার বন্ধ করতে চাইছে নির্বাচন কমিশন। আবগারি বিভাগ আন্ত:রাজ্য সীমানাগুলিতে সিসি টিভি নজরদারি চালু করছে। নির্বাচন কমিশন এবার লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মদের চোরাচালান রুখতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিহারের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির ওপর বিশেষ ভাবে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দার্জিলিঙের সীমান্তবর্তী ১১ টি চেক পয়েন্টে সিসিটিভি বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে আন্ত:রাজ্য সীমান্ত গুলির নাকা পয়েন্ট দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহনের লাইভ ওয়েব কাস্টিং করা হবে। সন্দেহজনক যে কোনও গাড়ি থামিয়ে পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে।

আন্তঃরাজ্য বাস পরিষেবাগুলির ওপরেও বাড়তি নজরদারি চালানো হবে। পুলিশ এবং আবগারি দফতর যৌথভাবে হাইওয়েগুলিতে আচমকা হানা দিতে শুরু করেছে। সন্দেহজনক কার্যকলাপ রুখতে প্রধান বাস স্ট্যান্ডগুলিতে নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন পয়েন্টে যাত্রীদের মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।পুলিশ এবং আবগারি বিভাগ জানিয়েছে,প্রতিবেশী রাজ্যগুলোর আবগারি দফতরের সঙ্গেও সমন্বয় বাড়ানো হচ্ছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...