Saturday, June 20, 2026

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, এবারও ঘোষণা হল না বাংলার একটিও নাম

Date:

Share post:

লোকসভা নির্বাচন ঘোষণার আগে INDIA জোট প্রার্থীদের সঙ্গে এখনও জোট নিশ্চিত করতে পারেনি জাতীয় কংগ্রেস। তার ফলে দ্বিতীয় প্রার্থী তালিকাতেও দেখা গেল না বাংলার কোনও আসনের প্রার্থীর নাম। মঙ্গলবারই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস। পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মোট ৪৩ জন প্রার্থীর নাম রয়েছে তালিকায়।

মঙ্গলবার অসম, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড ও দমন দিউয়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সম্প্রতি কংগ্রেস ছাড়ার গুজব ওঠা কংগ্রেস নেতা কমল নাথের ছেলে নকুল নাথকে প্রার্থী করা হয়েছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায়। বর্তমান সাংসদ গৌরব গোগোই প্রতিদ্বন্দ্বিতা করবেন অসমের জোরহাট থেকে। রাজস্থানের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটকে রাজস্থানের জালোর থেকে প্রার্থী করা হয়েছে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...