Monday, April 6, 2026

রোড শো দিয়ে ঘাটালে প্রচার শুরু করবেন দেব, জবাব দেবেন হিরণকেও

Date:

Share post:

প্রাথমিক টানাপোড়েন শেষে ঘাটালে দেবই ফের আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। গত রবিবার ব্রিগেডের জনগর্জনের মধ্যেই ঘাটাল থেকে ফের একবার দলের প্রার্থী হিসেবে অভিনেতা দেবের নাম ঘোষণা করা হয়েছে। যদিও ওইদিন মঞ্চে তৃণমূলের ৪১ জন প্রার্থী থাকলেও, বিশেষ কারণে হাজির ছিলেন না দেব। এদিকে নাম ঘোষণার পর থেকেই ঘাটালের বিভিন্ন প্রান্তে দেবের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

এ বার লোকসভায় ঘাটাল কেন্দ্রে দুই তারকা অভিনেতার লড়াই। তৃণমূলের দেব বনাম বিজেপির হিরণ। বিজেপির তারকা প্রার্থী অনেক আগে থেকেই প্রচারে নেমে পড়েছেন। দেব এখনও ঘাটালে যাননি। যদিও গত দু’বারের সাংসদ হিসবে ঘাটাল তাঁর হাতের তালুর মতো নেতা।

এদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে আর অপেক্ষা নয়, আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার ঘাটালে পুরোদমে প্রচার শুরু করে দেবেন দেব। এখনও পর্যন্ত ঠিক আছে, এই পর্বে টানা তিনদিন প্রচারে ঝড় তুলবেন তিনি। বিকেল চারটে ঘাটাল পার্টি অফিস থেকে রোড-শো করে বিদ্যাসাগর মোড় পর্যন্ত যাবেন তৃণমূলের তারকা প্রার্থী। তারপর একটি সাংবাদিক বৈঠক করবেন। যেখানে বিজেপি প্রার্থী হিরণের কটাক্ষের জবাব দিতে পারেন তিনি। এছাড়াও লোকসভা এলাকার বিভিন্ন ব্লকে যাওয়ার কথা তাঁর।

জেলা তৃণমূল সূত্রে খবর, দেব এ বার নির্বাচনের সময় ঘাটাল শহরে থাকছেন না। ঘাটাল শহর থেকে ৬ কিলোমিটার দূরে খড়ার পুর এলাকার দলপতিপুরে সাংসদের জন্য একটি বেসরকারি গেস্ট হাউস ঠিক করেছে তৃণমূল। এই এলাকাটি ঘাটালের উত্তর দিক। এমনিতে খড়ার লাগোয়া ওই অঞ্চলগুলি তৃণমূল সাংগাঠনিক ভাবে কিছুটা দুর্বল। কী ক্ষোভ রয়েছে মানুষের মনে, সেই উত্তর পেতে তাই উত্তর অংশ দিয়েই প্রচার শুরু করছেন দেব। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তারকা প্রার্থী বৈঠক করবেন বলে খবর।

আরও পড়ুন- চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...