Monday, April 6, 2026

পরনে সাদা কাছা, মাতৃহারার হাতে দলের পতাকা! কনভয় থামিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

ফের মুখ্যমন্ত্রীর মানবিক মুখের সাক্ষী থাকল রাজ্য। এবার কনভয় থামিয়ে সদ্য মাতৃহারা তৃণমূল কর্মীর সঙ্গে রাস্তায় গাড়ি থামিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরায় কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে তাঁকে দেখে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন পিন্টু মণ্ডল।

সম্প্রতি, মাতৃবিয়োগ হয়েছে পিন্টু মণ্ডলের। তাঁর পরনে ছিল সাদা কাছা। হেলিপ্যাড গ্রাউন্ডে ঢোকার মুখেই তাঁকে দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসা করেন, কে মারা গিয়েছে? পিন্টু জানান, মা। মুখ্যমন্ত্রী জানতে চান, কত বয়স হয়েছিল? পিন্টু জানান, ৭৫ বছর। মাতৃহারা পিন্টুকে সমবেদনা জানিয়ে তাঁকে সাবধানে থাকতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মানবিক আচরণ দেখে অভিভূত পিন্টু ও তাঁর সঙ্গে অন্যান্য তৃণমূল কর্মীরা।


Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...