Monday, March 16, 2026

ক্ষণে ক্ষণে ভোলবদল, এবার কোন পথে অর্জুন সিং ?

Date:

Share post:

ক্ষণে ক্ষণে ভোলবদল। রবিবার টিকিট না পেয়ে শকড ছিলেন। সোমবার ফিরহাদ হাকিমের ফোনে কথা বলার পর জানিয়েছিলেন, সব ঠিক হয়ে গিয়েছে। দল আমাকে যা করতে বলবে আমি করব। অনুগামীদের ভোট উপভোগ করতে বলেছি। এড়িয়ে গিয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা। তার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার নিজের অফিস থেকে সরিয়েই ফেললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আক্ষেপ করে বললেন, তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন, ফের ফুল বদলাতে পারেন অর্জুন। বললেন, পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুনের লড়াই হওয়া উচিত, মানুষের আবেগ আছে মোদিজির সঙ্গে !

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু এবার তাঁকে লোকসভায় লড়ার টিকিট দেওয়া হয় নি। তারপর থেকে ‘শকড’ তিনি। আক্ষেপের সুরে বললেন, আমাকে বেইজ্জত করা হল। এদিন অর্জুন জানিয়ে দিলেন, ‘কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই। তাঁর প্রতিটি বাক্যেই আক্ষেপ, হতাশা স্পষ্ট। অভিমানের সুরে বললেন,তৃণমূলে আমাকে কেউ চায় না । আমার দেড় বছর নষ্ট হয়েছে। আমি কী এমন বলেছিলাম? ব্যারাকপুরে লড়তে চেয়েছিলাম।সেইসঙ্গে ফের ব্যারাকপুরেরই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন। কিন্তু কোন দলের হয়ে লড়বেন অর্জুন? তা স্পষ্ট করেননি তিনি। জোর জল্পনা, বিজেপির টিকিট না পেলে নির্দল হয়ে লড়বেন অর্জুন সিং।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অর্জুনের দাবি, দল আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেভাবে ব্যবহার করেছে, তাতে বার বার অপমানিত হয়েছি। ফিরহাদ ফোন করেছিলেন, ললিপপ দেওয়ার জন্য। কিন্তু আমি তো সামনে থেকে লড়তে ভালোবাসি। মানুষের সমর্থন মোদিজির সঙ্গে আছে। তবে কি তিনি নির্দল হিসাবে ভোট ময়দানে থাকছেন? তারও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি। বরং জল্পনা জিইয়ে রেখে বলেছেন, জানি না। তবে ব্যারাকপুর থেকে লড়াই করব। আমার হৃদয়ে ব্যারাকপুর। এখানেই আমি বরাবর কাজ করে এসেছি । এখন দেখার আদৌ কেনদিকে ঝোঁকেন ব্যারাকপুরের সাংসদ।

 

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...